বৃহস্পতিবার । ১৯শে মার্চ, ২০২৬ । ৫ই চৈত্র, ১৪৩২

ঈদ এলে

মো. সৈয়দুল ইসলাম

ঈদ এলে হাসি খুশি
থাকে সবার মুখটা,
ঘরে ঘরে বিরাজ করে
ক্ষণস্থায়ী সুখটা।

নতুন নতুন পোশাকে
ভুলে যায় দুখটা,
দ্বিধা দ্বন্দ্ব ভুলে আরও
বুকে মিলায় বুকটা।

আকাশে বাতাসে ঈদের
বাজে খুশির বীণটা,
ধনী গরীব সবারই
কাটে ভালো দিনটা।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন