সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

আল কোরআন

মোঃ তাইফুর রহমান

কোরআন হলো পথের দিশা
আমরা সবাই জানি
আছে লেখা পাক কোরআনে
মহান রবের বাণী।
পড়লে কোরআন শুদ্ধভাবে
 সওয়াব অনেক এতে
 কোরআন পড়ো জীবন গড়ো
রবের দয়া পেতে।
আল কোরআনের হাফেজ যারা
তাদের জীবন সেরা
আল্লাহ পাকের রহম দিয়ে
তাদের জীবন ঘেরা।
একটি হরফ পাঠ করে যে
দশ নেকি তার হবে
পড়লে কোরআন নিয়ম মেনে
শান্তি মিলে ভবে।
আল কোরআনের নেই তুলনা
কবিতাতে বলি
আসবে শান্তি রবের হুকুম
মেনে যদি চলি।
খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন