তালায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় নারীসহ গ্রেপ্তার ২

কপিলমুনি প্রতিনিধি

তালায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় পাইকগাছা উপজেলার কপিলমুনির কাশিমনগর এলাকা থেকে রবিবার (১৬ আগস্ট) সকালে এক নারীসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন নারী শিপ্রা বিশ্বাস (৩৫) ও অনুপ বিশ্বাস (৩৮)। শিপ্রা বিশ্বাস কাশিমনগর এলাকার সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী এবং অনুপ বিশ্বাস একই এলাকার দেবব্রত বিশ্বাসের ছেলে ও স্থানীয় কমিউনিটি ক্লিনিকের কর্মচারী।

এর আগে কয়রার জনৈকা গৃহবধূ গত ১৪ আগস্ট তাকে প্রথমে অচেতন ও পরে জোরপূর্বক গণধর্ষণ করা হয়েছে মর্মে তালা থানায় একটি মামলা করেন। যার নং-১০।

মামলার বিবরণ, ঘটনার শিকার নারীর পারিবারিক সূত্র ও থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে খুলনার কয়রা উপজেলার ঘুগরাকাটি গ্রামের অসুস্থ ওই গৃহবধূকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসা করানোর কথা বলে তাকে কৌশলে তালা ব্রীজ মোড় এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে যায় রাজু নামের ওই যুবক। এসময় রাজু নিজেকে সাতক্ষীরার একটি ক্লিনিকে চাকুরি করেন বলে পরিচয় দেন। এরপর রাতে ওই বাড়িতে বসবাসকারী এক নারীর সহযোগীতায় প্রথমে খাবারের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে অসুস্থ গৃহবধুকে ধর্ষণ করে রাজু। জ্ঞান ফেরার পরে গৃহবধু ধর্ষণের বিষয়টি বুঝতে পেরে বাড়ির ওই নারীকে জানায়। এসময় ওই নারী ভুক্তভোগী ওই গৃহবধুকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মোবাইলে ধারণ করা নগ্ন ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবার ভয় দেখায়। এরপর রাতে ফের জোরপূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করে রাজুসহ অপর এক যুবক। পরের দিন শুক্রবার সকালে অসুস্থ গৃহবধূ ওই বাড়ি থেকে কৌশলে বেরিয়ে থানায় গিয়ে ঘটনার বিবরণ দিয়ে একটি অভিযোগ দাখিল করেন। থানা পুলিশ প্রথমত অধিক তদন্তের স্বার্থে আসামীদের নাম পরিচয় গোপন রেখে অভিযুক্তদের পরিচয় নিশ্চিত হয়ে রবিবার সকালে কাশিমনগরে অভিযান চালিয়ে অনুপ ও শিপ্রাকে আটক করে।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দীক মামলায় আসামি শিপ্রা ও অনুপকে আটকের বিষয়টি স্বীকার করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন