সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরে গোসল করতে নেমে মো. আব্দুস সামাদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নলতা ইউনিয়নের ঘোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সামাদ ওই গ্রামের মৃত শারাফত আলী সরদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বেলা আড়াইটার দিকে আব্দুস সামাদ বাড়ির আঙিনার পুকুরে গোসল করতে যান। দীর্ঘ সময় পার হলেও ফিরে না আসায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
থানার উপপরিদর্শক (এসআই) মহিবুল্লাহ বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে

