সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামে মরিয়ম খাতুন (২৫) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন।
তিনি ওই গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী এবং মীর আলী ও আকলিমা খাতুনের মেয়ে। তার ৫ বছরের একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পরকীয়াজনিত কারণে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরই একপর্যায়ে মরিয়ম বিষপান করেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ অবস্থায় পরিবারের লোকজন তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তিনি মারা যান বলে জানান হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাকির হোসেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম পাটোয়ারী জানান, লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আত্মহত্যার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।
খুলনা গেজেট/এএজে

