চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল শিশু জাওয়াতের

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে বাবা ও মায়ের কাজের সময়ে দৃষ্টি অগোচরে তিন বছরের শিশু প্রাণ হারালো পানিতে ডুবে। শিশুটির নাম মো: জাওয়াত।

১০ আগস্ট (সোমবার) দুপুরে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বাদঘাটা গ্রামে ঘটনাটি ঘটে।

শিশুটি যশোর জেলার কেশবপুর থানার কেশবপুর গ্রামের মনিরুজ্জামান এর একমাত্র পুত্র সন্তান। মনিরুজ্জামান চাকরির সুবাদে পরিবারসহ শ্যামনগরে বসবাস করেন।

শিশুটির মা সাদিয়া খাতুন বলেন, তিনি ঘরের কাজে ব্যস্ত ছিল আর জাওয়াত (ছেলে) খেলা করছিলো। কিছু সময় পরে তাকে খুঁজে না পেয়ে জাওয়াত এর বাবাকে কল দিয়ে বলি ছেলেকে খুঁজে পাচ্ছি না, তোমার ওখানে গিয়েছে নাকি। জাওয়াত এর বাবা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোরের ডাক্তারদের সিরিয়াল লেখার কাজ করেন। তিনি হসপিটালের সব জায়গায় খুঁজে কোথাও না পেয়ে দ্রুত বাসায় চলে আসেন। এসে বাড়ির পাশে রাস্তার ওপর একটি জুতা ও বিলে ড্রামের ওপর আর একটি জুতা দেখতে পেয়ে পানিতে নেমে ছেলেকে খুঁজে পায়। সেখান থেকে দ্রুত উদ্ধার করে হসপিটালে নিয়ে আসা হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ইনচার্জ ডাক্তার সাকির হোসেন বলেন, হসপিটালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম জানান, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বাদঘাটা গ্রামে ঘটনাটি ঘটে। স্বজনদের বিলাপ আর শোকাবহ পরিস্থিতির মধ্য দিয়ে রাতেই শিশুটির দাফন সম্পন্ন করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন