বৃহস্পতিবার । ২৫শে জুন, ২০২৬ । ১১ই আষাঢ়, ১৪৩৩

শ্যামনগরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে স্বামীর ওপর অভিমান করে মর্জিনা বেগম (৪০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বুধবার দিবাগত (২৪ জুন) রাত দেড়টার দিকে নিজ বাড়িতে তিনি বিষ পান করে আত্মহত্যা করেন।

আত্মহননকারী গৃহবধূ মর্জিনা বেগম শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের মো. আব্দুল রাবীর স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু জানান, গভীর রাতে মর্জিনা স্বামীর উপর অভিমান করে বিষপান করে। স্বামীসহ পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. পিয়ার উদ্দীন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন