শনিবার । ২০শে জুন, ২০২৬ । ৬ই আষাঢ়, ১৪৩৩

ভেজাল দুধ তৈরির এক হাজার কেজি জেলিসহ ট্রাক আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশ এক অভিযান চালিয়ে নকল দুধ তৈরির জেলিসহ একটি ট্রাক জব্দ করেছে। শনিবার (২০ জুন) ভোর রাত ৩টার দিকে উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া থেকে এক হাজার কেজি জেলি ভর্তি ট্রাকটি জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি থানা পুলিশ ভোর রাত ৩টার দিকে কুল‍্যা ইউনিয়নের কচুয়া পশ্চিম ঘোষ পাড়া শ্রীশ্রী দূর্গা মন্দিরের সামনে থেকে এক হাজার কেজি জেলিসহ একটি ট্রাক (ঢাকা মেট্রো ন-১৩-২৯৪৫) আটক করে। তবে এসময় ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খান জানান, এক হাজার কেজি জেলিসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে বিষয়টি নিষ্পত্তির ব্যবস্থা করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন