শুক্রবার । ১৯শে জুন, ২০২৬ । ৫ই আষাঢ়, ১৪৩৩

শ্যামনগরে চার স্কুল ছাত্রী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগরে একসাথে চার স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে স্কুলে যাওয়ার পর নিখোঁজ হয় তারা।

‌নিখোঁজ চারজন হলো, শ্যামনগর উপজেলার নওয়াবেকি সফিরুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী আয়েশা পারভীন (আশা ম‌নি), আজ‌মিরা ও দি‌ঘি এবং অষ্টম শ্রেণির ছাত্রী সা‌মিয়া।

আয়েশা পারভীনের বাবা আব্দুল হাকিম জানান, তারা চারজন সকাল সাড়ে ৮টার দিকে এক সাথেই স্কুলে যায়। স্কুলে যাওয়ার পর শ্রেণি কক্ষে বই রেখে তারা ইস্কুল থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ খবর পাওয়ার পর থেকে আমি তাদের সন্ধান করে বেড়াচ্ছি। এখনো তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। আমি এখন খুলনায়, এখানে আমার এক আত্মীয়ের বাড়িতে আসতে পারে ভেবে আমি এখানে এসেছিলাম। কিন্তু দেখি এখানে তারা কেউ আসেনি। শ্যামনগরে ফিরে বিষয়টি পুলিশকে জানাবো।

আয়েশার সহপাঠীদের বরাত দিয়ে স্কুলে শিক্ষক জিল্লুর রহমান জানান, সকালে তারা স্কুল ড্রেস পরে এসেছিল। পরে তারা ব‌্যাগ থেকে ‌বোরকা বের করে পরে স্কুল থেকে বের হয়ে যায়।

শ‌্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ খালেদুর রহমান জানান, তারা চার শিক্ষার্থী নিখোঁজের বিষয়‌টি শুনেছেন। তবে তাদের পরিবারের কেউ এখনো থানায় লিখিত কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তাদের উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন