তালা উপজেলার মাছিয়াড়া বাদামতলা গ্রামে পানিতে ডুবে আরিয়ান মোড়ল নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশু আরিয়ান মোড়ল সাতক্ষীরার তালা উপজেলার মাছিয়াড়া বাদামতলা গ্রামের মো. আছাদুল মোড়লের ছেলে।
পরিবারিক সূত্রে জানা যায়, বিকালে আরিয়ান ঘরের বাইরে খেলতে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের জলাশয়ে তার মরদেহ ভাসতে দেখা যায়। অসাবধানতাবশত জলাশায়ের পানিতে পড়ি তার মৃত্যু হয়েছে।
খুলনা গেজেট/এনএম

