শনিবার । ১৪ই মার্চ, ২০২৬ । ১লা চৈত্র, ১৪৩২

স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

স্ত্রীকে সাথে নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার পথে ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোস্তফা ফরহাদ হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরার অভয়তলা নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহত যুবক মোস্তফা ফরহাদ হোসেন সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া এলাকার ঠিকাদার আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় বাসিন্দা মাহমুদুল ইসলাম জানান, ফরহাদ হোসেন তার স্ত্রীকে সাথে নিয়ে ভ্যানে চড়ে যশোরের কেশবপুর উপজেলার মহাদেবপুর গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে শুক্রবার রাত ৯টার দিকে পাটকেলঘাটা থানাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা অভয়তলা নামক স্থানে পৌঁছালে ফরহাদ হঠাৎ ভ্যান থেকে সিটকে রাস্তার উপর পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনা স্থলেই মারা যায় ফারহাদ। খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এই ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করে। তবে চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন