বুধবার । ১৩ই মে, ২০২৬ । ৩০শে বৈশাখ, ১৪৩৩

নগরীতে যুবককে গুলি

নিজস্ব প্রতিবেদক

নগরীতে মো. ইমরুল (২৬) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা সোনাডাঙ্গা মডেল থানাধীন গোবরচাকা ভাজা আলা গলিতে তাকে গুলি করে।

আহত যুবক গোবরচাকা এলাকার বাসিন্দা কামাল শেখে ছেলে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সোনাডাঙ্গা থানার এসআই নাদিম মাহমুদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন