খুলনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়হান শেখ ওরফে মিঠু (১৯) নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে লবণচরা থানাধীন মধ্য হরিণটানা এলাকায় এ ঘটনা ঘটে।
রায়হান শেখ হরিণটানা ৮০ বিঘা এলাকার বাসিন্দা শিমুল শেখের ছেলে।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. তুহিনুজ্জামান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

