শুক্রবার । ১৭ই এপ্রিল, ২০২৬ । ৪ঠা বৈশাখ, ১৪৩৩

ফুলতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনার ফুলতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাব্বির নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় অপর এক যুবক গুরুতর জখম হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

নিহত যুবক ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের বাসিন্দা মোস্তফার ছেলে সাব্বির। আহত যুবক একই এলাকার বাসিন্দা নিরব। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবীর সিদ্দিকী শুভ্র জানান, হামলাকারী এবং যারা হতাহত হয়েছেন তারা একে অপরের বন্ধু। ৪–৫ দিন আগে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ বিরোধের জের ধরে আজ এ ঘটনাটি ঘটেছে—প্রাথমিকভাবে এমনটাই জানা গেছে। তদন্ত করে বিস্তারিত জানানো যাবে বলে তিনি এ প্রতিবেদককে জানান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন