বুধবার । ১৫ই এপ্রিল, ২০২৬ । ২রা বৈশাখ, ১৪৩৩

খুলনা গেজেটের বার্তা কক্ষে বৈশাখি সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক

বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও উৎসবের আমেজকে ধারণ করতে খুলনা গেজেটের উদ্যোগে এক বর্ণিল বৈশাখি সন্ধ্যার আয়োজন করা হয়। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় খুলনা গেজেটের বার্তা কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে শিক্ষাবিদ, সমাজ‌সেবক ও সাংবাদিকরা একত্রিত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার ইতিহাসবিদ প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ, প্রফেসর ড. খ. ম. রেজাউল করিম, অধ‌্যাপক জিএম মোজাহিদুল ইসলাম, সোনামুখ প্রতিষ্ঠাতা এ এম কামরুল ইসলাম, খুলনা গেজেটের বার্তা সম্পাদক মো. আনোয়ার হোসেন, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান শেখ আল এহসান, খুলনা গেজেটের প্রধান প্রতিবেদক মোহাম্মদ মিলন, সাংবাদিক আওয়াল শেখ, খুলনা গেজেটের স্টাফ রিপোর্টার জাহিদুল সাগর, আয়শা আক্তার জ্যোতি, এম হাসানুজ্জামান মনি, শাহরিয়ার হোসেন মানিক, লিটু, ম‌্যানেজার একেএম আব্দুল আউয়ালসহ অন্যান্যরা।

এ সময় অতিথিরা বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন এবং বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে এ ধরনের আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বৈশাখের ঐতিহ্যবাহী বিভিন্ন আয়োজন, শুভেচ্ছা বিনিময় এবং প্রাণবন্ত আড্ডার মধ্য দিয়ে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।

খুলনা গেজেট/এএজে/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন