দাকোপ উপজেলার বানীশান্তা ইউনিয়নের আমতলা এলাকায় চড়কপূজার অনুষ্ঠানে কামানাশীস রায় (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কামানাশীস রায় চুনকুড়ি পশরধার এলাকার মিন্টু রায়ের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সুদেব রায়ের বলেন, বানীশান্তা ইউনিয়নের আমতলা গ্রামের মুরালি গাইনের বাড়ির কালী মন্দিরে পহেলা বৈশাখ উপলক্ষে চড়কপূজার অনুষ্ঠান চলছিল। এ সময় চড়কগাছ (বাঁশ) থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দাকোপ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করছে।

