শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

অস্ত্র মামলায় যুবকের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

অস্ত্র মামলায় খুলনার একটি আদালত মো.সাহিদুল ইসলাম ওরফে মকমল (২৩) নামের এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) খুলনার সিনিয়র জেলা ও দায়রা জজ আদলতের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি মকমল আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত আসামি ফুলতলা উপজেলার পয়গ্রামের বাসিন্দা নিজাম মোল্লার ছেলে।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের পিপি চৌধুরি তৌহিদুর রহমান তুষার।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন