বুধবার । ১৩ই মে, ২০২৬ । ৩০শে বৈশাখ, ১৪৩৩

বিএল কলেজে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা

নিজস্ব প্রতিবেদক

খুলনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল (বিএল) কলেজের সম্মেলন কক্ষে আজ সোমবার (২৩ মার্চ) আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুইপ রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম।

আলোচনা সভায় কলেজের সার্বিক নিরাপত্তা জোরদার, চুরি রোধ, মাদকবিরোধী কার্যক্রম, সাইবার অপরাধ প্রতিরোধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, অপরাধ প্রতিরোধে সামাজিক সম্পৃক্ততা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার জন্য সবাই একমত হন।

এসময় সভায় উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায়-সহ কলেজের শিক্ষকমন্ডলী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন