খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিকুল আলম তুহিন বলেছেন, চব্বিশের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে ৫ আগস্ট যে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, বাংলার মাটিতে তাদের আর কোনোদিন পুনর্বাসন বা ঠাঁই হবে না।
ডিসেম্বরে দেশে ফেরার যে বার্তা হাসিনা দিচ্ছেন, তা কেবলই দুঃস্বপ্ন হয়ে থাকবে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে খুলনা মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা ও দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নগরীর শিববাড়ি মোড় থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রয়েল মোড়ের এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল আলম মনার নেতৃত্বে বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক শেখ আব্দুল আজিজ সুমন।
মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজ, সচিব ইশতিয়াক আহমেদ ইস্তি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাজিম বিশ্বাস, সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব প্রমুখ।
এসময় মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, এবং ছাত্রদলের ৩১টি ওয়ার্ড ও থানা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

