কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরে এডহক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

খুলনার শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরে চার সদস্য বিশিষ্ট নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। এতে খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত সভাপতি এবং জ্যেষ্ঠ সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজকে অভিভাবক সদস্য মনোনীত হয়েছেন।

গত ২৪ সেপ্টেম্বর যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত প্রবিধানমালা ২০২৪ (সংশোধনীসহ) এর প্রবিধান ৬৪, উপ-প্রবিধান (১) অনুযায়ী এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন— সাধারণ শিক্ষক সদস্য মোসাম্মৎ হাফিজা পারভীন এবং সদস্য সচিব (পদাধিকারবলে) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল।

উল্লেখ্য, খুলনার ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠটি চলতি বছর শতবর্ষ উদযাপনের গৌরব অর্জন করেছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন