শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের শার্শায় মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে শর্শা উপজেলার চটকাপোতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ‍শিশু ওই গ্রামের মাহামুদুল হাসান বাবুর ছেলে। স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল মুস্তাকিন।

পরিবার সূত্রে জানা গেছে, স্কুল থেকে বাড়ি ফেরার পর হাত-মুখ ধোয়ার জন্য পানি নিতে মোটরের সুইচ দিতে যায় মুস্তাকিন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের সদস্যরা তাকে একটি কাঠের সাহায্যে বিদ্যুতের সংযোগ থেকে ছাড়িয়ে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নিহত শিশুর মা জানান, স্কুল থেকে বাড়ি ফিরে মুস্তাকিন মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে নেবার আগেই তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন