ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় কোহিনুর বেগম (২৩) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার পিলজঙ্গ ইউনিয়নের বৈলতলী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কোহিনুর বেগম ওই এলাকার মাহাতাব শেখের মেয়ে এবং তিন সন্তানের মা ছিলেন।

পুলিশ ও পরিবার জানায়, বুধবার সকালে পরিবারের লোকজন তাকে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, গত মঙ্গলবার দিবাগত রাতের কোনো একসময়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

নিহতের স্বজনরা জানান, কোহিনুর দ্বিতীয় স্বামী রাহাত হাসান ও প্রথম পক্ষের তিন সন্তান নিয়ে বৈলতলী এলাকায় খালার বাড়িতে বসবাস করতেন। কিছুদিন ধরে স্বামীর সাথে তার পারিবারিক কলহ চলছিল এবং ঘটনার রাতে তার স্বামী বাড়িতে ছিলেন না।

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন