বাগেরহাটে পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের কচুয়ায় হোসনেয়ারা বেগম (৫৫) নামে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার কয়েলের ভিটা সংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

হোসনেয়ারা বেগম কচুয়া গ্রামের মৃত হানিফ আলী সিকদারের দ্বিতীয় স্ত্রী।

মৃত হানিফ আলী সিকদারের প্রথম স্ত্রী হালিমা বেগম (৬০) বলেন, ‘তিনি কীভাবে মারা গেছেন বা কেন পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া গেল, তা আমরা এখনো বুঝে উঠতে পারছি না। তবে বেশ কিছুদিন ধরে তাদের ঘরে এক অপরিচিত লোককে থাকতে দেখেছি। তার পরিচয় জিজ্ঞাসা করলেও আমাদের কিছু জানানো হতো না। আমাদের সন্দেহ হচ্ছে, তার দ্বারা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না।’

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, ‘এখনোই মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

​তিনি আরও বলেন, ‘পরিবারে একজন অপরিচিত ব্যক্তির উপস্থিতির বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে। উক্ত ব্যক্তির বিষয়ে পুলিশি অনুসন্ধান চলছে। তাকে খুঁজে পাওয়া গেলে এই রহস্যের উদঘাটন হতে পারে।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন