অর্থ আত্মসাৎ মামলায় কৃষি ব্যাংক কর্মকর্তাসহ দুজনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

অর্থ আত্মসাৎ মামলায় কৃষি ব্যাংক কর্মকর্তাসহ দুজনের কারাদণ্ড

প্রকল্প বাস্তবায়নের অর্থ আত্মসাতের মামলায় বাংলাদেশ কৃষি ব্যাংক ফকিরহাট শাখার কম্পিউটার ইনচার্জসহ দুজনকে বিভিন্ন ধারায় ৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ২ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—কৃষি ব্যাংক ফকিরহাট শাখার কম্পিউটার ইনচার্জ মিঠুন দে এবং উপজেলার শিয়ালীকান্দা গ্রামের জুড়ান বালার ছেলে সনাতন বালা।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোহা. আদীব আলী এ রায় ঘোষণা করেন। আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ইয়াসিন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন