বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি ছোট-বড় দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে মিষ্টি ও খাবারের দোকান, ভাতের হোটেল এবং মুদির দোকানসহ ১৩টি প্রতিষ্ঠানের টাকা ও মালামাল ভস্মীভূত হয়। ভোরে খবর পেয়ে দোকানে এসে সবকিছু হারানো দিশেহারা ব্যবসায়ীদের আকুতি দেখা যায়।
ফকিরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান মিয়া জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

