বাগেরহাটে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে অব্যবহৃত (পঁচা) পুকুর থেকে ৩৯ বছর অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের জাফরের পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। ওই নারীর পরনে পায়জামা ও হলুদাভাব মেকসি ছিল।

বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুল আরেফিন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর বয়স আনুমানিক ৩৮-৩৯ বছর হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। আর পরিচয় জানার জন্য সকল থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, মরদেহ পঁচে যাওয়ায় আঘাতের চিহ্ন আছে কী তা বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, কেউ হত্যা করে পরিকল্পিতভাবে ওই পুকুরে ফেলে গেছে। পুকুরটি যেহেতু ব্যবহৃত হতো না, তাই পুকুরটিকে তারা নিরাপদ হয়েছে। তবে ওই নারীর পরিচয়, হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন