ফকিরহাটে গর্তে পড়ে শিশুর মৃত্যু

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে বৃষ্টির পানি জমে থাকা গোবরের গর্তে পড়ে রাকিব শেখ নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার পাইকপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত রাকিব শেখ ফকিরহাট সদর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের রাব্বি শেখের ছেলে।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে শিশুটি পরিবারের সবার অলক্ষে বাড়ির আঙিনায় জমা পানি ও গোবরের গর্তে পড়ে যায়। পরিবারের লোকজন টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ড. তারিক উদ্দিন জানান, শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে এসেছিলেন তার স্বজনেরা। ধারণা করা হচ্ছে, গোবরের গর্তে জমে থাকা পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।

গর্তে পড়ে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন