সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নৈতিক পদস্খলনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে শ্যামনগর। এই ঘটনার প্রতিবাদে উপজেলার কলবাড়ী বাজারে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় বুড়িগোয়ালিনী এলাকার সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এবং ‘বুড়িগোয়ালিনীর সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলে স্থানীয় সাধারণ মানুষসহ বিভিন্ন বয়সী ও শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা অভিযুক্ত এমপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তার তীব্র নিন্দা জানান।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ও সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।
বুড়িগোয়ালিনী ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের এই সমাবেশে এলাকার সাধারণ নাগরিকদের পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন—আবু হোসেন, কুদ্দুস মালী, জামাল হোসেন, সিরাজুল ইসলাম, আবুজার হোসেন, ফজলুল করিম এবং জি এম রুস্তম আলীসহ অনেকে।
খুলনা গেজেট/এএজে

