কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মহেশকুড় গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জুলফিকার (২৭) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মহেশকুড় গ্রামের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত জুলফিকার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের মহেশকুড় গ্রামের মো. আবদুস সাত্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকালে বিদ্যুৎ বিল পরিশোধ এ সংক্রান্ত বিষয় নিয়ে বাবা আবদুস সাত্তারের সাথে জুলফিকারের কথা কাটাকাটি ও ঝামেলা হয়। এর একপর্যায়ে জুলফিকার ঘর থেকে বের হয়ে ক্ষিপ্ত হয়ে মিটার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। এ সময় হাত দিয়ে মূল লাইনের সাথে সংযুক্ত মিটারের তার সজোরে টান দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন