সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর গ্রামে সেচ মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল হোসেন গাজী (৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (২৫ মে) দুপুর আনুমানিক ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন ওই গ্রামের মৃত কাশেম আলী গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের কচু ক্ষেতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে যান আবুল হোসেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
এই ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
খুলনা গেজেট/এএজে

