নগরীতে দুর্বৃত্তের গুলিতে আলি নুর ডাবলু (৪৭) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (১৭ মে) বিকেল ৫টার দিকে পশ্চিম বানিয়াখামার তিন রাস্তার মোড়ে তাকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আহত আলি নুর ডাবলু ১৫৩ পশ্চিম বানিয়াখামার এলাকার প্রধান সড়কের বাসিন্দা এতিম আলীর ছেলে।
এসআই নাদিম মাহমুদ জানান, ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কী কারণে তাকে গুলি করা হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
খুলনা গেজেট/এএজে

