রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩

যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক বাপ্পি ও সচিব ইমরান

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। কমিটির আহ্বায়ক হয়েছেন কামরুজ্জামান বাপ্পি ও সদস্য সচিব শাহ নেওয়াজ ইমরান।

এছাড়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন বেনজির বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন ও মাসুদ কায়সার ইস্তি।

আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শনিবার (২ মে) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন