বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

যশোর হাসপাতালে মোবাইল চুরির সময় যুবক হাতেনাতে আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর জেনারেল হাসপাতালে রোগীর মোবাইল চুরি করতে গিয়ে আব্দুল্লাহ (৩০) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনগন। পরে তাকে হাসপাতাল পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বুধবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে এ চুরির ঘটনা ঘটে। আটক আব্দুল্লাহ ঝিকরগাছা উপজেলার কায়েম কোলা গ্রামের রমজান আলীর ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, যশোর জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় চিকিৎসাধীন এক রোগীর বেড থেকে মোবাইল ফোন চুরি করার চেষ্টা করেন আব্দুল্লাহ। ওই সময় উপস্থিত লোকজন বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে আটক করে। পরে তাকে হাসপাতালের দায়িত্বরত পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানা ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন