জীবন যেন এক অন্তহীন নদী, যার
স্রোতে কখনো শান্তি, কখনো তীব্র ঝড়
এই স্রোতের মাঝেই মানুষ আঁকড়ে ধরে
কিছু অদেখা, অচেনা আলো,
যাকে বলে স্বপ্ন।
স্বপ্ন মানুষকে হাঁটতে শেখায় অন্ধকারের ভেতর,
পথ হারালেও আশার প্রদীপ জে¦লে রাখে।
হাজার বাঁধা,অবিশ্বাস আর ভাঙচুর পেরিয়েও
স্বপ্নের ডানা মানুষকে উড়তে শেখায়।
জীবন কেবল বাস্তবের হিসেবে চলে না
মাঝে মাঝে রং বদলায়, ভাবে একটা ছোট্ট
স্বপ্নও পারে একজন মানুষকে নতুন করে জন্ম দিতে।
শেষে, সকল স্বপ্নও পূর্ণ হয় না, কিন্তু
যে স্বপ্ন দেখে, সে বেঁচে থাকে হাজার
মানুষের ভিড়ে ভিন্নভাবে। কারণ স্বপ্ন ছাড়া
জীবন স্থবির, অসম্পূর্ণ।।
খুলনা গেজেট/এনএম

