নিভু নিভু কূপের আলো একসময় গেল নিভে
আর জ্বললো না, আলেয়ার অশ্রু গড়িয়ে পড়ছে
অঝোরে, নজরুলের সেই গানের কলিটি এলো মনে,
“ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে
আমার গানের বুলবুলি।”
কোলের শিশু তার চিরদিনের জন্য গেছে হারিয়ে।
গুরুজনদের প্রচেষ্টায় কবিরাজ দেখিয়ে –
তিনটি শিশু এসেছিল কোল জুড়ে, তিন বছরে।
কিন্তু দুর্ভাগ্যের ঘনঘটায়, বড় দুঃখে –
বারবার আয়নার কোল হয়েছে খালি।
কুপির আলোটি আর ইচ্ছে হলো না জ্বালাতে,
কবিগুরুর কথা পড়লো মনে –
‘যতবার দ্বীপ জ্বালাতে যায়,
নিভে যায় বারে বারে।’
হঠাৎ কাঁধের উপর হালকা হাতের স্পর্শ
ছোট্ট একটি শিশু পাশে এসে বললো অনুনয়ে-
‘কেঁদো নাকো মা’, বলে ধরলো গলাটি জড়িয়ে,
রাস্তায় পাওয়া সেই অনাথ ছেলেটিকে
আয়না টেনে নিল বুকের পাঁজরে।
এ যে লক্ষ্য- মানিক, হৃদয়ের অমূল্য রতন।
খুলনা গেজেট/এনএম

