কত রক্তের বিনিময়ে আমরা
পেলাম বিজয় দিবস –
ইয়াহিয়ার অত্যাচারের বিরুদ্ধে
দুর্জয় শপথ নিল
রেনু, মোহন দুই ভাই।
সেদিনের সন্ধ্যাটা ছিল বেশ মেঘলা
তারা মাকে বলল,
‘মা আমরা যাচ্ছি মুক্তিযুদ্ধে –
বিদায় দাও –
বাংলার পতাকা নিয়ে আসবো ফিরে,
মাগো, একবার বলো,
যেতে যে আমাদের হবেই।’
আশীর্বাদের ভঙ্গিতে তাকিয়ে ছিল মা।
নৌকা ছেড়ে দিল
আর পিছু তাকালো না কেউ।
১৪ জন ছিল খুলনা খালিশপুরে
পাকসেনারা কি করে যেন ঠিক পেল
তাদের ফেললো ঘিরে।
তারপর গুলি চললো-
একজন ‘ভাইজান’ বলে
জড়িয়ে ধরল অপরজনকে –
আবার দুজনকে একসঙ্গে গুলি করলো
এক সাগর রক্তে মিশে গেল তারা।
আমরা তোমাদের ভুলবো না।
খুলনা গেজেট/এনএম

