শুক্রবার । ১৭ই এপ্রিল, ২০২৬ । ৪ঠা বৈশাখ, ১৪৩৩

নগরীর আরআরএফ সড়কের পাশের গাছে দুর্ঘটনার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

নগরীর খানজাহান আলী থানাধীন খুলনা-যশোর মহাসড়কের রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ)’র সীমানা বরাবর সড়কের পাশে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে একটি মেহগনি গাছ। ঝড়ো হাওয়া কিংবা অতি বর্ষণে যে কোন সময় গাছটি সম্পূন্ন উপড়ে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরী হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সরজমিনে গিয়ে দেখা যায়, গাছটির মূল শেকড় ক্ষতিগ্রস্ত হয়ে সড়কের উপর হেলে পড়েছে। নিচ থেকে বেশ খানিকটা উপড়ে গেছে। পাশেই রয়েছে রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারি স্কুল। ব্যস্ততম এ সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহনসহ স্কুলের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা চলাচল করে থাকে।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম খুলনা গেজেটকে বলেন, ওখান থেকে আমাদের ছাত্র-ছাত্রীরা চলাফেরা করে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ওইটা যেহেতু আমাদের আয়ত্বের বাইরে, এজন্য আমরা কিছু করতে পারি না। আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এ ব্যাপারে বিদ্যালয়ের অভিভাবক এবং স্থানীয়রা গাছটির ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন