বৈশাখী চৌদিকে
বিস্মৃতির অন্তরালের হাওয়ায় হাওয়ায়
বাতাসের ঝড় তাণ্ডবে পুরানো সব হারায়
যত পাপ তাপ গ্লানি সুখ-দুঃখের কাসিন্দা
ভাবনার স্রোতে দূর হোক দূর হোক
মম আজি অন্তর হতে কালিমা প্রতি হিংসা
নতুনের বরণ ডালা বধূর শাড়ির আঁচল
রাখালের বাঁশির সুর
নবান্নের উৎসব যেন মৌ মৌ গন্ধে ওঠে আকুলিয়া
পদঘাট খড়ের গম্বুজ রাতের জ্যোৎস্না মাখা চাঁদ
আসুক নতুনের প্রাণোচ্ছাসে ধুলি ধূসর পথে পথে
আসুক মনের দুয়ার খুলে উচ্ছ্বাস বৈশাখী মেলা জুড়ে
তব বঙ্গ জননী সাজুক বালিকা
চলুক গরুর গাড়ি তালপাতার বাঁশি
নারী ও রমণী মেঘ ঘোমটার ফাঁকে নয়া উদ্বোধন
পান্তা ইলিশের দিন শেষে সাজুক মিলনের ধুঁয়ে মুছে হোক ঐক্য সুর
আজকের নব প্রভাতে
পথে-ঘাটে স্বাগতম এলো বৈশাখ এলো গ্লানি মুছে
পুরাতন হিসাব কিতাব পিছনে ফেলে
আবহমান বাংলার হাত ধরে বাজুক উদ্ভোধনী সংগীত মনের মঞ্জিলে
লোক লোকান্তরে পূর্ণেন্দু পত্রীর মত
আসুক জীবনে মেঘের ঘনঘটা শেষে
বাউল এবং বাংলার হৃদয়ের সমভূমি জুড়ে প্রশান্তি
রমন ছায়া ঘন কুন্তলে এই বৈশাখে প্রশান্তির হাওয়া
নিত্য জয়রথে আসুক বৈশাখী বাংলার প্রান্তরে
বাঙালি হৃদয় মম রুদ্র মাতম ঝড় শেষে।

