প্রতিবাদে চাঁদ উঠেছে
ফুল ফুটেছে ঈদের আনন্দে
ছেলেমেয়েরা নেচে গেয়ে
আনন্দ করছে মনের খুশিতে।
নতুন পোশাক পরে তারা
যাবে ঈদের মাঠে
ভক্তি মনে নামাজ পড়ে
কোলাকুলি শেষে।
ঝালচানাচুর ফুসকা হাতে
মুখে পুরবে,
গাপুসগুপুস করে।
ঘরে ফিরে,
সিমাই, সুজি, মন্ডা, মিঠাই
মাংস, পোলাও খাবে পেটপুরে।
দলবেঁধে যাবে সব
পাড়াপড়শির ঘরে
ছালাম করে দোয়া তারা নিতে।
ছালাম দিয়ে টাকা পেয়ে
চিড়িয়াখানা, পার্ক, যাদুঘর
ঘুরবে সব মনের আনন্দে
এমন ভাবে চলবেরে ভাই
দিন সাত, পাঁচ, চারে।
খুলনা গেজেট/এএজে

