বৃহস্পতিবার । ১৯শে মার্চ, ২০২৬ । ৫ই চৈত্র, ১৪৩২

হামদ

নাসির উদ্দিন

স্রষ্টা তুমি সৃষ্টি আমি উঁচু তোমার শান
তজবি জপে তোমার নামে তামামও জাহান।

তোমার নামে সুর তুলে ঐ নদী ছুটে যায়
তোমার নামের পরশ নিয়ে ভোরের হাওয়া বয়,
পাগল করা সুর তোলে ঐ মিনারে আজান
পাখপাখালি কন্ঠে তোলে তোমার নামের তান,
তোমার দয়ায় বেচে আছি জি¦ন-পরী ইনছান
তজবি জপে তোমার নামে তামামও জাহান।

স্রষ্টা তুমি সৃষ্টি আমি উঁচু তোমার শান
তজবি জপে তোমার নামে তামামও জাহান।

সূর্য আসে পূব আকাশে দিনে আলো দেয়
রাত্রি এলে চাঁদ তারারা নয়নও জুড়ায়,
বৃষ্টি নামে মেঘের থেকে নামে দয়ার বান
ফসল ফলে সবুজ মাঠে জুড়ায় মন-প্রাণ,
অনন্ত অসীম তুমিগো রহিম রহমান
তজবি জপে তোমার নামে তামামও জাহান।

স্রষ্টা তুমি সৃষ্টি আমি উঁচু তোমার শান
তজবি জপে তোমার নামে তামামও জাহান।

 

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন