বৃহস্পতিবার । ১৯শে মার্চ, ২০২৬ । ৫ই চৈত্র, ১৪৩২

ঈদ এসেছে

মো. মিলন হোসেন

চাঁদ উঠেছে মেঘলাকাশে চিকন বাঁকা হাসি মুখে
দিচ্ছে জানান করছে এলান ঈদের খুশি লাগুক প্রাণে
ঈদ এসেছে ঈদ এসেছে উল্লাস রবে বাঁধ ভেঙেছে
ভেদ বিহনে ছোকরা-বুড়ো খুশির দোলায় মন মেতেছে।

ঈদ খবরে মন পবনে হাসির ঝিলিক ঠোঁটের কোণে
ঈদ মেলাতে কেনাকাটা, ঘোরাফেরা দিনে-রাতে।
দূর-দূরান্তের বাঁধা ভেঙে মিলেছে বন্ধু-স্বজনে
ঈদের চাঁদে প্রাণানন্দ ভাগে,
ঈদ এসেছে ঈদ এসেছে উল্লাস রবে বাঁধ ভেঙেছে।

নতুন পোশাক খুশবু-আতর, ধনী-গরীব ভেদ বিহনে
পাশাপাশি ঈদের নামাজ কোলাকুলি ঈদগাহ মাঠে।
ঈদ সেলামী হাতে-হাতে সেমাই-শরবত ফিরনি সাথে
আহা মজা দাওয়াত সবার এলান বিহীন প্রতি ঘরে
ঈদ এসেছে ঈদ এসেছে উল্লাস রবে বাঁধ ভেঙেছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন