র্যাবের হাতে গ্রেপ্তার দৌলতপুর থানার তালিকাভুক্ত ও শীর্ষ সন্ত্রাসী আরমান ওরফে আরমিনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার খুলনার মেট্রোপালিটন ম্যাজিস্ট্রেট -১ আদালতের বিচারক আসাদুর জামান রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত রবিবার ফরিদপুর জেলার বেয়ালমারী থেকে গ্রেপ্তার করা হয় আরমানকে।
দৌলতপুর থানার জিআরও মো: মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও দৌলতপুর থানার এসআই সাখাওয়াত হোসেন জানান, রবিবার ফরিদপুর থেকে গ্রেপ্তারের পর র্যাব দৌলতপুর কার্তিককুলের একটি টোং ঘরের ভেতর থেকে দুইটি ওয়ান সুটার গান উদ্ধার করে। এ ঘটনায় র্যাবের একজন ডিএডি বাদী হয়ে তাকে আসামি করে অস্ত্র আইনে মামলা করেন। ওই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। দুপুরের তাকে আদালত থেকে পুলিশ পাহারায় থানায় নেওয়া হয়।
খুলনা গেজেট/সাগর/এনএম

