বটিয়াঘাটায় পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলায় বাড়ির পুকুরে ডুবে রুবাইয়া (৩) নামে এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার তালবুনিয়া গ্রামের নিজ বসতবাড়ির পাশের পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হয়।

নিহত রুবাইয়া ওই গ্রামের সিরাজুলের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় রুবাইয়া। পরে তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে উদ্ধার করা হয়। দ্রুত চিকিৎসার জন্য নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন