সাতক্ষীরায় ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লতিকা সরকার (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বেলা দেড়টার দিকে আশাশুনি উপজেলার খলিসানি গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ লতিকা সরকার সাতক্ষীরার আশাশুনি উপজেলার খলিশানি গ্রামের সুশান্ত সরকারের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, গৃহবধূ লতিকা সরকার শুক্রবার বেলা দেড়টার দিকে ঘরে ফ্যানের সুইচ দিতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ অঞ্জন কুমার চক্রবর্তী বলেন, বিকাল চারটার দিকে ওই গৃহবধূকে সদর হাসপাতালের জরুরি বিভাগ আনা হয়। হাসপাতালে আনার আগেই পথে তার মৃত্যু হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা গেজেট/এএজে

