শনিবার । ১৬ই মে, ২০২৬ । ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩

নড়াইলে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় আলী কাজী (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছে।

শুক্রবার (১৫ মে) রাত ৮টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের সত্রহাজারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী কাজী ওই গ্রামের মৃত আবুল কাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবীগ্রাম এলাকা থেকে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে সত্রহাজারি বাজারের দিকে যাচ্ছিল। পথে সত্রহাজারি গ্রামের ওমর কাজীর বাড়ির সামনে পৌঁছালে পথচারী আলী কাজীকে সজোরে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন