বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

নড়াইলে ট্রাক চাপায় প্রাণ গেল গৃহবধূর

নিজস্ব প্রতিবেদক, নড়াইল 

নড়াইলে সড়ক দুর্ঘটনায় তছিরুর নেছা (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার আউড়িয়া টোলঘরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তছিরুর নেছা খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া গ্রামের মজিদ শেখের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে খুলনা থেকে বাসে করে মেয়ের বাড়ি নড়াইলের উদ্দেশ্যে রওনা দেন তছিরুর নেছা। বাসটি আউড়িয়া টোলঘরের সামনে তাকে নামিয়ে দিয়ে চলে যায়। পরে তিনি রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দর আলী জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন