সোমবার । ২০শে এপ্রিল, ২০২৬ । ৭ই বৈশাখ, ১৪৩৩

নড়াইলে সড়ক দুর্ঘটনায় সাবেক বিজিবি সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নড়াইল 

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মো. বুলবুল আক্তার (৬৪) নামে এক সাবেক বিজিবি সদস্য নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের নতুন বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. বুলবুল আক্তার পৌর এলাকার কুড়িগ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বিকালে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে প্রধান সড়কে উঠছিলেন তিনি। এ সময় যশোর থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন