রবিবার । ১৪ই জুন, ২০২৬ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

নড়াইলে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

নড়াইল সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইমন মোল্যা (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ইমন মোল্যা লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ডহরপাড়ার কৃষক উচমান মোল্যার ছেলে। সম্প্রতি সে স্থানীয় একটি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন লাহুড়িয়া ইউনিয়ন শাখার অর্থ ও কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ইমন মোটরসাইকেলে করে যশোর থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথিমধ্যে নড়াইল শহরের ধোপাখোলা এলাকায় পৌঁছালে তার মোটরসাইকেলের সঙ্গে একটি বাইসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহেলী জামান বলেন, ইমনের মাথায় গুরুতর আঘাত লেগেছিল। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়া হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন