জনগণের পরামর্শ ও মতামতে পরিকল্পনা গ্রহণ করে খুলনার উন্নয়নে কাজ করব : কেডিএ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) চেয়ারম্যান এসএম শফিকুল আলম মনা বলেছেন, পরিবেশবান্ধব আগামীর বাংলাদেশ গড়ে তোলা। জনগণের পরামর্শ ও সুনির্দিষ্ট মতামত অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা গ্রহণ করে খুলনায় উন্নয়নে কাজ করব।

শনিবার (১১ জুলাই) সকালে কেডিএ’র আয়োজনে ‘আগামীর খুলনা বিনির্মাণে কেডিএ ও জনগণের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কল্পতরু মার্কেট ভেঙে একটি মিনি স্টেডিয়াম করব। মানুষের যাতায়াতে ফুলবাড়িগেটে ওভারপাস করব। সোনাডাঙ্গা বাস টার্মিনালকে কারাগারের পেছনের জায়গাতে স্থানান্তর করতে চাই। প্রতি তিন মাস অন্তর জনতার মুখোমুখি হতে। আমরা চাই জনবান্ধব কেডিএ গড়ে তুলতে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি রয়েছেন আমির এজাজ খান, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন, কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, ডিআইজি মোস্তাফিজুর রহমান।

অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. রেজাউল করিম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুনর রশিদ খান, খুলনা প্রেসক্লাব সভাপতি মোস্তফা সরোয়ার, সিনিয়র সাংবাদিক দিদারুল আলম, বিসিবি’র পরিচালক মোঃ শফিকুল আলম তুহিন প্রমুখ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন