বৃহস্পতিবার । ৪ঠা জুন, ২০২৬ । ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

খুলনা পাসপোর্ট অফিসের সামনে থেকে খুবি কর্মকর্তার মোটরসাইকেল চুরি

নিজস্ব প্রতিবেদক

খুলনা আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে খুবি’র ডেপুটি রেজিস্ট্রার মো. আতিয়ার রহমানের মোটরসাইকেল চুরি হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে সংঘবদ্ধ চোরের একটি দল মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন।

খুবি’র ডেপুটি রেজিস্ট্রার মো. আতিয়ার রহমান জানান, বেলা ১১টার দিকে নিজের পাসপোর্ট নবায়ান করার জন্য তিনি খুলনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে যান। আধাঘণ্টার কাজ শেষে ফিরে এসে দেখে তার ব্যবহৃত মোটরসাইকেলটি অফিসের অনির্ধারিত গ্যারেজে নেই। ঘটনার পর পর তিনি অফিসের উপ-পরিচালককে বিষয়টি অবগত করেন।

তিনি আরও জানান, পাসপোর্ট অফিসের সিসি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় এক যুবক মোটরসাইকেলে চড়ে কেন্দ্রের অনির্ধারিত গ্যারেজের সামনে এসে মাস্টার কি ব্যবহার করে তার গাড়ির তালা খুলে ফেলে। এর পর ওই যুবক তার মোটরসাইকেলটি নিয়ে বাইরে চলে যায়। এর কিছুক্ষণ পর অপর এক যুবক এসে আতিয়ার রহমানের গাড়িটি নিয়ে চলে যায়। ঘটনার পর তিনি সোনাডাঙ্গা থানাকে বিষয়টি অবগত করেন। থানার অফিসার ইনচার্জ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন